ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ৫:৩৩:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

যশোরে পানিতে ডুবে একসঙ্গে তিন শিশুর মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:০১ পিএম, ৩০ মে ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

যশোরের বাঘারপাড়ার দক্ষিণ শ্রীরামপুর গ্রামে একই পুকুরের পানিতে ডুবে একসঙ্গে তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মে) বেলা একটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ওই তিন শিশু বাঘারপাড়া উপজেলার শ্রীরামপুর গ্রামের হারুনের মেয়ে তমা, কামরুলের মেয়ে সুসাইয়া ও সাইফ মোল্লার ছেলে হুসাইন মোল্লা।

বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. আল আমিন বলেন, হাসপাতালে আনার আগেই তিন শিশুর মৃত্যু হয়েছে।

বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি ফিরোজ উদ্দিন জানান, ওই তিন শিশু দুপুরে বাড়ির পাশে খেলা করতে যায়। পরে ওই তিন শিশু বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাদের খুঁজতে থাকে। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরের পাড়ে তাদের জুতা পড়ে থাকতে দেখে স্বজনরা। পরে স্থানীয় লোকজন সন্দেহজনকভাবে পানিতে নেমে খোঁজাখুঁজি করলে পর্যায়ক্রমে তিন শিশুকে উদ্বার করা হয়। তাদের উদ্বার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।